শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

তীর সংরক্ষণের নামে দেড় হাজার কোটি টাকা লুট

তীর সংরক্ষণের নামে দেড় হাজার কোটি টাকা লুট - ছবি : নিউজমিডিয়া24

ভাঙন রোধে ১৫ বছর যমুনায় ঘটেছে সাগরচুরি

জামালপুরে দেওয়ানগঞ্জের ফুটানি বাজার থেকে সরিষাবাড়ী উপজেলার পিকনা পর্যন্ত প্রায় ২৬ কিলোমিটার এলাকা নদীভাঙন রোধে যমুনার বামতীর সংরক্ষণ প্রকল্প ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণের নামে গত সাড়ে ১৫ বছর কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। সাড়ে ১৫ বছর পানিসম্পদ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ছোট বড় শতাধিক প্রকল্পে বরাদ্দ এসেছে দেড় হাজার কোটিরও অধিক। যার বেশির ভাগ টাকা হয়েছে হরিলুট। এই টাকা হরিলুটের অভিযোগ উঠেছে নিজ নিজ নির্বাচনী এলাকার এমপি-মন্ত্রী এবং তাদের স্বজনদের বিরুদ্ধে।
জানা যায়, বিভিন্ন প্রকল্পের দরপত্র বা কার্যাদেশে ভিন্ন ভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করা হলেও কাজের নামে সরকারি টাকা আত্মসাৎ করেছে এমপি-মন্ত্রী এবং তাদের স্বজনরা।

আরো সংবাদ


AD HERE