ক্যান্সার প্রকল্প বাতিল ঘোষণা করে পরিচালকের বিদেশ পাড়ি

ক্যান্সার প্রকল্প বাতিল ঘোষণা করে পরিচালকের বিদেশ পাড়ি - ছবি : নিউজমিডিয়া24

‘ইলেকট্রনিক ড্যাটা ট্র্যাকিংসহ জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার নির্ণয় কর্মসূচি’ শীর্ষক প্রকল্পটি বাতিল ঘোষণা করে পরিচালক চলে গেছেন বিদেশে। প্রকল্পটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এ ব্লকের তিনটি ফ্লোরভিত্তিক পরিচালিত হতো। গতকাল সকাল ১০টার ফ্লাইটে তিনি ব্রিটেন পাড়ি দিয়েছেন বলে জানা গেছে। অন্য দিকে গতকাল সকালে বিএসএমএমইউ’র এফ ব্লকে অফিস করতে গিয়ে প্রকল্পের কর্মীরা ‘প্রকল্প বাতিল ঘোষণা এবং প্রকল্পের অধীন ৬৯ জন জনবলের চাকরি নেই’ জানার পর তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা হয়। ২৭০ কোটি টাকার এই প্রকল্পের ৬৯ জন জনবল চলতি বছরের গত জুলাই থেকে কোনো বেতন পাননি। এমনকি প্রকল্পটি সরকারের কাছে বুঝিয়ে না দিয়েই প্রকল্প পরিচালক অধ্যাপক ডা: আশরাফুন্নেসা চলে গেলেন।

আরো সংবাদ


AD HERE