আওয়ামী সাজানো প্রশাসনেই চলছে কৃষি মন্ত্রণালয়
- ২১ অক্টোবর ২০২৪, ৫ কার্তিক ১৪৩০, ১৭ রবিউস সানি ১৪৪৬
সরকারকে ব্যর্থ করতে নানামুখী ষড়যন্ত্র
বৈষম্যবিরোধী আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার দুই মাস পেরিয়ে গেলেও এর প্রভাব পড়েনি কৃষি মন্ত্রণালয়ে। সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক একটি মামলায় গ্রেফতার হলেও তার সাজানো প্রশাসনেই চলছে কৃষি মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। এসব কর্মকর্তা দফতরে বসে বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য নানামুখী ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ উঠেছে। বিশেষায়িত এই মন্ত্রণালয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে ফসল উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা।
আরো সংবাদ
AD HERE



