রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

বান্দরবানের পর্যটন শিল্প আবারো ঘুরে দাঁড়াবে, প্রত্যাশায় ব্যবসায়ীরা

বান্দরবানের পর্যটন শিল্প আবারো ঘুরে দাঁড়াবে, প্রত্যাশায় ব্যবসায়ীরা - ছবি : নিউজমিডিয়া24

প্রায় নয় লক্ষ টাকা সালামি ও মাসে ২০ হাজার টাকা চুক্তিতে বান্দরবান শহরের কাছে লালমোহন বাহাদুর বাগান এলাকায় স্বপ্ন বিলাস নামে ছোট একটি রিসোর্টের ব্যবসা শুরু করেন সোহেল কান্তিনাথ নামের এক তরুণ উদ্যোক্তা।

গত দু’বছরের বেশি সময় ধরে বান্দরবানের সন্ত্রাসী তৎপরতার কারণে পর্যটকদের ভ্রমণে প্রশাসনের অলিখিত নিষেধাজ্ঞা ও সাম্প্রতিক দেশের সংঘাতময়ী পরিস্থিতির কারণে পর্যটন ব্যবসায় লোকসান শুরু হলে চিন্তায় পড়ে যান ব্যবসায়ী সোহেল। রিসোর্ট থেকে লাভ তো দূরের কথা ভাড়ার টাকা উঠাতে তার হিমশিম খেতে হচ্ছে।

সোহেলের মতো এমন অনেক রিসোটের মালিকের এখন একই অবস্থা। ইতোমধ্যে অনেক হোটেল রিসোর্ট লোকসানের কারণে বন্ধ হয়ে গেছে, ছাঁটাই করা হয়েছে অর্ধেকেরও বেশি কর্মচারী। নতুন করে কোনো রিসোর্টই আর এখন দাঁড়াতে পারছে না। জেলার সেনাবাহিনী পরিচালিত নীলগিরি রিসোর্ট ছাড়া অন্য সব রিসোর্ট এখন লোকসানের মুখে।

পর্যটন ব্যবসায়ীরা জানিয়েছেন, জেলার হোটেল মোটেল রিসোর্ট, পর্যটন পরিবহনে ব্যবহৃত গাড়ি, ট্যুর গাইড, নৌ-পরিবহনসহ সংশ্লিষ্ট খাতগুলোতে প্রায় পাঁচ হাজার লোক জড়িত রয়েছে। পর্যটন খাতকে ঘিরে নতুন একটি কর্মসংস্থানের তৈরি হয়েছে।


আরো সংবাদ


AD HERE