লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের!

লেবাননে ভয়ঙ্কর পেজার বিস্ফোরণ, নেপথ্যে হাত ভারতীয় বংশোদ্ভূতের! - ছবি : নিউজমিডিয়া24

লেবাননে পেজার বিস্ফোরণে এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি জড়িত বলে জানা যাচ্ছে। তিনি ইসরাইলি গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে ধারণা করা হচ্ছে। ওই ভারতীয় ব্যক্তির মাধ্যমে ওইসব পেজার হিজবুল্লাহ কিনেছিল বলে তথ্য প্রকাশিত হয়েছে। ইসরাইলি গোয়েন্দা সংস্থা তাইওয়ানি এক প্রতিষ্ঠান থেকে কেনা এসব পেজারে বিস্ফোরণ ঘটিয়ে ব্যাপত ত্রাসের সৃষ্টি করে। বিস্ফোরণের পর থেকে তার সন্ধান পাওয়া যাচ্ছে না।

ওই বিস্ফোরণের সাথে জড়িত বলে ভারতীয় বংশোদ্ভূত রিনসন জোসের (৩৭) নাম সামনে এসেছে। মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতের কেরল রাজ্যে জন্ম নেন তিনি। রিনসন বর্তমানে বুলগেরিয়ান কোম্পানি নর্টা গ্লোবাল লিমিটেডের মালিক। রিনসনের বিরুদ্ধে তার কোম্পানি নর্টা গ্লোবালের মাধ্যমে হিজবুল্লাহকে পেজার সরবরাহ করার অভিযোগ ওঠেছে। লেবাননে পেজার বিস্ফোরণের ঘটনায় অভিযুক্ত ইসরাইল। মিডিয়া রিপোর্ট অনুসারে, কেরলের ওয়ানাডে বসবাসকারী রিনসনের বাবা পুলিশকে বলেছেন, গত কয়েক দিন ধরে ছেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তিনি ফোনে যোগাযোগ করতে পারেননি।

আরো সংবাদ


AD HERE