রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

তীব্র তাপপ্রবাহ, ৬ বিভাগে কালবৈশাখীর আভাস

তীব্র তাপপ্রবাহ, ৬ বিভাগে কালবৈশাখীর আভাস - ছবি :

দেশজুড়ে চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে উঠেছে সাধারণ মানুষের জনজীবন। আজও দেশের ৫ বিভাগে অব্যাহত আছে। কিছু জায়গা থেকে তাপপ্রবাহ প্রশমিতও হতে পারে। এছাড়া আজ দেশের ৬ বিভাগে কালবৈশাখী বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদফতর শুক্রবার সকালে জানিয়েছে, সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, কুষ্টিয়া ও যশোর অঞ্চলসহ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া ২৪ ঘণ্টা পরবর্তী ৩ দিনে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

তাপপ্রবাহের বিষয়ে পূর্বভাসে বলা হয়েছে, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও রাজশাহী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

নতুন সূর্যোদয় ডেস্ক

 

আরো সংবাদ


AD HERE