বিদ্যুৎ না নিয়ে দিতে হয়েছে ১ লাখ ৭ হাজার কোটি টাকা

বিদ্যুৎ না নিয়ে দিতে হয়েছে ১ লাখ ৭ হাজার কোটি টাকা - ছবি : নিউজমিডিয়া24

বিদ্যুত খাতে অনিয়ম-দূর্নীতি

বিদায়ী আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে বিদ্যুৎ খাতে লুটপাটের মহোৎসব ছিল। বিদ্যুৎকেন্দ্রের লাইসেন্স দেয়া থেকে শুরু করে বিল নির্ধারণসহ সর্বক্ষেত্রেই এই মহোৎসব বিস্তার করে। বিদ্যুৎ খাতে লুটপাটের একটি অন্যতম খাত ছিল ক্যাপাসিটি চার্জ। গত ১৫ বছরে এ ক্যাপাসিটি চার্জই পরিশোধ করা হয়েছে প্রায় ১ লাখ ৭ হাজার কোটি টাকা। এর সধ্যে বেশি ক্যাপাসিটি চার্জ পরিশোধ করতে হয়েছে সামিট গ্রুপকে। গত বছর প্রকাশিত আইএমইডির প্রতিবেদনে বিদ্যুৎ খাত নিয়ে বলা হয়েছে, ‘লুটপাট সরকারের গোচরেই হচ্ছে। আর ক্যাপাসিটি চার্জ হচ্ছে ‘লুটেরা মডেল’। ক্যাপাসিটি চার্জ না থাকলে বিনিয়োগ আসবে না বিদ্যুৎ খাতে এমন মিথ্যাচার বন্ধ করতে হবে।’

আরো সংবাদ


AD HERE