সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা

সোনারগাঁয়ে শেখ হাসিনা-শেখ রেহেনাসহ ২৩৯ জনের বিরুদ্ধে মামলা - ছবি : নিউজমিডিয়া24

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এক ব্যক্তিকে গুলি করে পঙ্গু করার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে ১৭৯ জনের নাম উল্লেখ করে সোনারগাঁ থানায় মামলা করা হয়েছে।

সোমবার ভুক্তভোগী রুহুল আমিন (৩৯) সোনারগাঁও থানায় এ মামলাটি করেন। এ মামলায় আরো ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ভুক্তভোগী রুহুল আমিন সোনারগাঁ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের লাধুরচর মধ্যপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

মামলার অন্য উল্লেখযোগ্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, শেখ রেহেনা, সজীব ওয়াজেদ জয়, ডিবি প্রধান হারুন অর রশিদ, জাতীয় সংসদের হুইপ সাবেক এমপি নজরুল ইসলাম বাবু, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেত্রী রোকেয়া প্রাচীসহ নারায়ণগঞ্জের সোনারগাঁ ও রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


আরো সংবাদ


AD HERE