বিএনপির আজকের সমাবেশে তারেক রহমানের নতুন বার্তা!
- ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীতে গণসমাবেশ করবে বিএনপি।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর আড়াইটায় এ সমাবেশ শুরু হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন তারেক রহমান। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন নতুন বার্তা দেবেন বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশ পুনর্গঠনের নতুন বার্তা দেবেন বলে জানিয়েছেন বিএনপি নেতারা। এছাড়া দলের নেতাকর্মীদের জন্যও নির্দেশনা থাকবে সমাবেশ থেকে।
দলের ঢাকা মহানগর ছাড়াও ঢাকা বিভাগের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা এ গণসমাবেশে যোগ দেবেন।
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব আমিনুল হক ও দক্ষিণের সদস্যসচিব তানভীর আহমেদ রবিনের যৌথ সঞ্চালনায় গণসমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাসহ জ্যেষ্ঠ নেতারা বক্তব্য রাখবেন।



