বন্দীদের হাতে মোবাইলফোন : নজরদারি বাড়ানোর পরামর্শ

বন্দীদের হাতে মোবাইলফোন : নজরদারি বাড়ানোর পরামর্শ - ছবি : নিউজমিডিয়া24

সিনহা হত্যার প্রধান আসামি ওসি প্রদীপের সেল থেকে মোবাইল-ল্যাপটপ উদ্ধার

কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারসহ দেশের ৬৭ কারাগারে (নরসিংদী ছাড়া) আটক ‘ভিআইপি’ বন্দীদের ওপর নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন কারাগার সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিশ্লেষকরা। কারণ হিসেবে তারা বলছেন, এসব বন্দীর মনোনীত অনেক কারারক্ষী এবং কারা কর্মকর্তারা দেশের বিভিন্ন কারাগারে জেলার, জেল সুপার থেকে শুরু করে গুরুত্বপূর্ণ পদে ডিউটি করছেন। তাদের মাধ্যমে বন্দীরা অবৈধ সুযোগ সুবিধা নেয়ার চেষ্টা করবেন। অভিযোগ রয়েছে, কারাগারে আটক বন্দীদের মধ্যে (ভিআইপি হিসেবে পরিচিত) এখনো অনেকেই দিব্যি আরাম আয়েশে থাকার পাশাপাশি নানা কৌশলে মোবাইলফোন, ল্যাপটপ ব্যবহার করে সন্ত্রাসী, রাজনীতিসহ বাইরের নানাজগৎ নানাভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। অবৈধ উপায়ে এসব মোবাইল ফোনগুলো কোনো না কোনোভাবে কারারক্ষী অথবা কিছু কারা কর্মকর্তার মাধ্যমেই কারাগারের সেলে প্রবেশ করানো হচ্ছে।

আরো সংবাদ


AD HERE