রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

ড. ইউনূসের সাক্ষাৎকার ‘ভালোভাবে নেয়নি’ ভারত, বৈঠক অনিশ্চিত

ড. ইউনূসের সাক্ষাৎকার ‘ভালোভাবে নেয়নি’ ভারত, বৈঠক অনিশ্চিত - ছবি : নিউজমিডিয়া24

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে (পিটিআই) দেয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ‍মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার ভালোভাবে নিতে পারেনি ভারত সরকার।

ভারতের সরকারি বার্তা সংস্থাটিকে দেয়া ওই সাক্ষাৎকারে ড. ইউনূস বাংলাদেশের সদ্য পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলেছেন।

ভারতের আরেক গণমাধ্যম হিন্দুস্তান টাইমস শনিবার (৭ সেপ্টেম্বর) এসব বিষয় উল্লেখ করে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, এ কারণে জাতিসঙ্ঘের অধিবেশনের ফাঁকে ড. ইউনূস ও ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক না-ও হতে পারে।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, জাতিসঙ্ঘে মোদির সাথে ড. ইউনূসের বৈঠকের আয়োজন করতে গত সপ্তাহে ভারতকে একটি প্রস্তাব দেয় বাংলাদেশ। এ নিয়ে এখনো ভারত থেকে কোনো আনুষ্ঠানিক জবাব আসেনি। কারণ নিউইয়র্কে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি।

বিষয়টির সংশ্লিষ্ট ব্যক্তিদের (নাম প্রকাশ না করার শর্তে) উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, ড. ইউনূসের বক্তব্যের জেরে দ্বিপক্ষীয় বৈঠকটি না-ও হতে পারে। কারণ ড. ইউনূসের বক্তব্য ভালোভাবে নিতে পারেনি দিল্লি।

আরো সংবাদ


AD HERE