শুল্ক কমানোর প্রভাব পড়েনি আলু-পেঁয়াজের দামে

শুল্ক কমানোর প্রভাব পড়েনি আলু-পেঁয়াজের দামে - ছবি : নিউজমিডিয়া24

বেশ কিছুদিন ধরেই বাড়তি দামে বিক্রি হচ্ছে অতিপ্রয়োজনীয় নিত্যপণ্যে আলু ও পেঁয়াজ। কোনোভাবেই নাগালের ভেতরে আসছে না এই পণ্য দু’টি। অবশেষে বাজারমূল্য ও সরবরাহ বিবেচনায় বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আলু আমদানির ক্ষেত্রে শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার পাশাপাশি ৩ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক তুলে দিয়েছে। এ ছাড়া পেঁয়াজ আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক প্রত্যাহার করা হয়েছে। গত বৃহস্পতিবার ট্যারিফ কমিশনের প্রস্তাবনা মোতাবেক এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে এনবিআর। এর একদিন পরে গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে এর কোনো প্রভাব পড়েনি। খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজ আগের মতো ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাশাপাশি আলুও আগের মতো ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগি কেজিতে ১০ টাকা বেড়ে ১৭৫ থেকে ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ১৬৫ থেকে ১৭০ টাকা ছিল। সোনালি মুরগি ২৬০ থেকে ২৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সোনালি হাইব্রিড কেজিতে ১০ টাকা বেড়ে ২৪০ টাকা, দেশী মুরগি ৩০ টাকা কমে ৫২০ টাকা বিক্রি হচ্ছে।

আরো সংবাদ


AD HERE