হাজী সেলিম গ্রেফতার
- ০২ সেপ্টেম্বর ২০২৪, ১৮ ভাদ্র ১৪৩১, ২৭ সফর ১৪৪৬
ঢাকা-৭ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (১ সেপ্টেম্বর) রাতে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার (উত্তর) মো: রবিউল হোসেন ভুঁইয়া।
তিনি বলেন, ডিবি পুলিশের একটি দল সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
এদিকে, ডিবি সূত্রে জানা যায়, একাধিক মামলায় হাজী সেলিমকে খুঁজছিল পুলিশ। পরে রোববার রাতে তাকে বংশাল থেকে গ্রেফতার করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে।
আরো সংবাদ
AD HERE



