ভ্যানে লাশের স্তূপ : ভাইরাল ভিডিওর পুলিশ সদস্য আ’লীগ নেতার ছেলে

ভ্যানে লাশের স্তূপ : ভাইরাল ভিডিওর পুলিশ সদস্য আ’লীগ নেতার ছেলে - ছবি : নিউজমিডিয়া24

ভ্যানে নিথর দেহের স্তূপের ১ মিনিট ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওটি দেখা যাচ্ছে ভ্যানের ওপর তোলা হচ্ছে একের পর এক লাশ, একটির ওপর আরেকটি রক্তাক্ত লাশ; মাথায় হেলমেট বুকে ভেস্ট পরিহিত কয়েকজন পুলিশ সদস্য ব্যস্ত এই কাজে। লাশগুলো ঢেকে দেয়া হলো ময়লা চাদর আর রাস্তার পাশের ব্যানারে। চাদর আর ব্যানারের আড়াল থেকে দেখা যাচ্ছে হাত-পা-মাথা।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে এমন বীভৎস ও লোমহর্ষক ঘটনার একটি ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর অনুসন্ধানে জানা যায়, নির্মম এই ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। ভিডিওতে দেখা যাওয়া হেলমেট পরিহিত পুলিশ সদস্যদের একজন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন। লাশগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে নিহত কয়েকজনের।

আরো সংবাদ


AD HERE