ইসরাইলে প্রচণ্ড হামলা হিজবুল্লাহর

ইসরাইলে প্রচণ্ড হামলা হিজবুল্লাহর - ছবি : নিউজমিডিয়া24

ইসরাইলে প্রচণ্ড হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। ইসরাইলি সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থা মোশাদসহ ১১টি সদরদফতর ও ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে তারা। তবে ইসরাইল জানিয়েছে, তারা এসব হামলার জন্য তৈরী ছিল। বেশিভাগ ড্রোন ও ক্ষেপণাস্ত্র তারা প্রতিহত করেছে।

হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ দাবি করেছেন, তার গ্রুপের হামলায় ইসরাইলি বাহিনীর গোয়েন্দা সংস্থার সদরদফতরে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে তিনি কোনো প্রমাণ উল্লেখ করেননি।

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরাইলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিতে বেশ কয়েকটি ড্রোন হামলা চালানো হয়েছে। লেবানন থেকে উত্তর ইসরাইলে শতাধিক রকেট ছোড়া হয়েছে বলেও ঘোষণা দেয়া হয়েছে। হিজবুল্লাহর হামলার পাল্টা হামলার ছক কষছে ইসরাইলি বাহিনীও। ইতিমধ্যে সে দেশে ৪৮ ঘণ্টার জন্য জরুরি অবস্থা জারি হয়েছে।

হিজবুল্লাহর বিরুদ্ধে বেশ কয়েক দিন ধরেই হামলার ছক কষছিল ইসরাইল। রবিবার ভোর থেকে সেই হামলা শুরু করেছে তারা। ইসরাইল সামরিক বাহিনীর তরফে জানানো হয়েছে, রোববার ভোর থেকে লেবাননকে লক্ষ্য করে পূর্বনির্ধারিত হামলা চালানো হচ্ছে। ইসরাইলি সামরিক বাহিনীর যুদ্ধবিমানগুলো চক্কর কাটতে শুরু করেছে লেবাননের আকাশে। হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে চলছে পর পর গোলাবর্ষণ।

আরো সংবাদ


AD HERE