জাতীয় দুর্যোগ
- ২৪ আগস্ট ২০২৪, ৯ ভাদ্র ১৪৩১, ১৮ সফর ১৪৪৬
ফেনী এবং আশপাশের এলাকা থেকে আগামীকাল রোববার বন্যার পানি কমতে শুরু করতে পারে। তবে সাগর উত্তাল থাকায় পানি নেমে যেতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে বলে অভিমত প্রকাশ করেছেন জলবায়ু বিশেষজ্ঞ মোস্তফা কামাল পলাশ।
তিনি আবহাওয়া ওয়েবসাইটে জানান, আগামীকাল রোববার থেকে বন্যার পানি কমা শুরুর সম্ভাবনা রয়েছে। লঘুচাপটি বঙ্গোপসাগরে নেমে গিয়ে আবারো কিছুটা সক্রিয় হয়েছে। এর ফলে সাগর কিছুটা উত্তাল রয়েছে। এ কারণে বন্যার পানি নেমে যেতে আগের চেয়ে বেশি সময় লাগতে পারে।
পলাশ জানান, বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ার জন্য সোম ও মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।
পলাশ জানান, শুক্রবার দিবাগত রাতে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে খুবই কম পরিমাণে বৃষ্টি হয়েছে। একই সময়ে ভারতের ত্রিপুরা রাজ্যের উপরেও খুবই অল্প পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। ত্রিপুরা রাজ্যে উত্তর দিকের জেলাগুলোত বৃষ্টি না হওয়ার গোমতী নদীর বন্যা পরিস্থিতর উন্নতি আশা করা যাচ্ছে আজ দুপুরের পর থেকে। পক্ষান্ত গতকাল রাতে ত্রিপুরা রাজ্যে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের জেলাগুলোত বৃষ্টি হওয়ার ফেনী জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে আজ শনিবারও।



