হঠাৎ ভারতীয় পানিতে বাংলাদেশে বন্যা : ডম্বুর বাঁধে ঠিক কী হয়েছে?

হঠাৎ ভারতীয় পানিতে বাংলাদেশে বন্যা : ডম্বুর বাঁধে ঠিক কী হয়েছে? - ছবি : নিউজমিডিয়া24

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গোমতী জেলায় অবস্থিত গোমতী পানিবিদ্যুৎ কেন্দ্রের ডম্বুর স্লুইস গেট খুলে দেয়ার ফলে বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ব্যাপক বন্যা হয়েছে।

গোমতী পানিবিদ্যুৎ কেন্দ্রের কোনো গেট খুলে দেয়া হয়নি- ভারতের পক্ষ থেকে এমন দাবি করা হলেও ফারাক্কা ব্যারেজে নদীর জলস্তর বুধবার থেকে কিছুটা বৃদ্ধি পাওয়ায় সেখানে কয়েকটি গেট খুলে দেয়া হয়েছে বলে ব্যারেজের সূত্রগুলো জানিয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় গত তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে বলে জানিয়েছে সেখানকার সরকার।

রাজ্যের এক মন্ত্রী বিবিসি বাংলাকে বলেছেন আগস্ট মাসে যা বৃষ্টিপাত হয়েছে, তা স্বাভাবিকের থেকে ১৫১ শতাংশ বেশি।

এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং দু’জন নিখোঁজ রয়েছেন বলে রাজ্য প্রশাসন জানিয়েছে। এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন সাতজন।

আরো সংবাদ


AD HERE