রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

বন্যার শঙ্কায় নির্ঘুম রাত তিস্তাপাড়ের মানুষের

বন্যার শঙ্কায় নির্ঘুম রাত তিস্তাপাড়ের মানুষের - ছবি : নিউজমিডিয়া24

ভারতের ত্রিপুরার ডাম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে পূর্ব সীমান্তের আটটি জেলায় লাখ লাখ মানুষ নজিরবিহীন বন্যা পরিস্থিতির শিকার হওয়ায় শঙ্কিত হয়ে পড়েছেন বারবার বন্যায় ক্ষতিগ্রস্ত তিস্তার দু-তীরের লালমনিরহাটের হাজার হাজার মানুষ।

এর মাঝে তিস্তার উজানে ভারতের সিকিমে পাহাড় ধসে গেছে তিস্তা নদীর ওপরে নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের একটি বাঁধ। এর ফলে পশ্চিমবঙ্গের গজলডোবা বাঁধে পানির চাপ দ্রুত বাড়ছে। এতে করে আরো বেশি শঙ্কিত হয়ে পড়েছে তারা। উজানের ঢল যেকোনো সময় লালমনিরহাটে প্রবেশ করে বন্যার সৃষ্টি হতে পারে- এমন শঙ্কায় নির্ঘুম রাত পার করছে।

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, তিস্তার পানি বাড়লেও আপাতত ভয়াবহ বন্যার শঙ্কা নেই।

সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় পশ্চিমবঙ্গের উত্তর মালদহের গজলডোবা, বামনগোলা ও পুরাতন মালদহে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। গজলডোবা বাঁধের পানি তিস্তার ডালিয়া পয়েন্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

আরো সংবাদ


AD HERE