কোটা আন্দোলনে ৮১৯ জন নিহত, আহত ২৫ হাজার
- ২১ আগস্ট ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১৫ সফর ১৪৪৬
হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির প্রতিবেদন
কোটা আন্দোলনে ৮১৯ জন নিহত, আহত ২৫ হাজার
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কমপক্ষে ৮১৯ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। এর মধ্যে ৬৩০ জনের নাম জানা গেলেও ১৮৯ জনের নাম জানতে পারেনি তারা। সংগঠনটি বলছে, নিহতদের মধ্যে ৬৯ শতাংশই ৩০ বছরের কম।
সংস্থাটির মানবাধিকার পর্যবেক্ষণবিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণ ও যুবক। তাদের সংখ্যা ২৪০ জন। আর শিশু নিহত হয়েছে ৮৩ জন।
এছাড়া সারা দেশে আহত হয়েছেন প্রায় ২৫ হাজার মানুষ।
এ সময় স্বাধীন তদন্ত কমিশন গঠনসহ বিচার প্রক্রিয়া সংস্কার ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানায় এইচআরএসএস।



