জয়-টিউলিপের সহায়তায় রূপপুর থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ হাসিনার

জয়-টিউলিপের সহায়তায় রূপপুর থেকে ৫০০ কোটি ডলার আত্মসাৎ হাসিনার - ছবি : নিউজমিডিয়া24

ছেলে সজিব ওয়াজেদ জয় এবং ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫০০ কোটি ডলারের বেশি আত্মসাৎ করেছেন সদ্যসাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৭ আগস্ট) গ্লোবাল ডিফেন্স কর্প প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি এ বিষয়ে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে প্রতিবেদন প্রকাশ করেছে গ্লোবাল ডিফেন্স করপোরেশন। গ্লোবাল ডিফেন্স কর্প নামে পোর্টালটি ২০১৮ সালে চালু হয়। বিভিন্ন দেশের সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করে থাকে তারা।

ওই প্রতিবেদনে বলা হয়, রূপপুর প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা রোসাট্রম মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে শেখ হাসিনাকে এ অর্থ আত্মসাতের সুযোগ করে দেয়, যাতে মধ্যস্থতা করেন জয় ও টিউলিপ।

প্রতিবেদন মতে, বাংলাদেশের সবচেয়ে বড় ও ব্যয়বহুল প্রকল্প রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।

আরো সংবাদ


AD HERE