শনিবার, ১৪ মার্চ, ২০২৬ ২৯ ফাল্গুন ১৪৩২ | ২৫ রমজান ১৪৪৭

সব বিচারপতির অপসারণ দাবি আসিফ মাহমুদের

সব বিচারপতির অপসারণ দাবি আসিফ মাহমুদের - ছবি : নিউজমিডিয়া24

প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের সব বিচারপতির অপসারণ দাবি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। বুধবার রাতে ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি বিচার বিভাগের ফ্যাসিবাদ বিলোপ-এর দাবি জানান। বিচারপতিরা স্বেচ্ছায় পদত্যাগ না করলে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও তিনি জানান।

আসিফ বলেন, আমরা অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিদের অপসারণ দাবি করছি। অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের উক্ত শূন্য পদগুলোতে নিয়োগ করে দেশে ছাত্র-জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক। আশা করবো, সকালের মধ্যেই বিচারপতিরা স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।

আমরা অচিরেই ফ্যাসিবাদী ব্যবস্থার সক্রিয় শরিক প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতিবৃন্দের অপসারণ দাবি করছি। অনতিবিলম্বে দেশপ্রেমিক এবং জনগণের পক্ষের বিচারপতিদের উক্ত শুন্য পদসমূহে নিয়োগ করে দেশে ছাত্র-জনতার সরকার প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুততর করা হোক। আশা করবো সকালের মধ্যেই বিচারপতিগণ স্বেচ্ছায় পদত্যাগ করবেন। অন্যথায় আমাদের কঠোর কর্মসূচির দিকে যেতে হবে।


আরো সংবাদ


AD HERE