রবিবার, ২৮শে জুন ২০২৬ খ্রিষ্টাব্দ || ১৪ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ১৩ই মহররম ১৪৪৮ হিজরি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী প্রার্থনা ও গণমিছিল আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী প্রার্থনা ও গণমিছিল আজ - ছবি : নিউজমিডিয়া24

৯ দফা দাবিতে আজ শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

বৃহস্পতিবার আন্দোলনের সমন্বয়ক আবদুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়।

এতে বলা হয়, আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহত, গ্রেফতার বা অংশগ্রহণকারীদের জন্য এ কর্মসূচি পালন করা হচ্ছে।

হত্যাকাণ্ড ও গণগ্রেফতারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের ৯ দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ মসজিদে জুমার নামাজ শেষে দোয়া, নিহতদের কবর জিয়ারত, মন্দির-গির্জাসহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে।

পরে গণমিছিল কর্মসূচি পালন করবে ছাত্র-জনতা।

আরো সংবাদ


AD HERE